কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান: স্বরাষ্ট্রমন্ত্রী

post title will place here

সঊদী আরবে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ২০ এপ্রিল ২০২৬, সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সঊদী রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সঊদী আরবে প্রায় ৬৯ হাজার মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) রয়েছেন যারা নবায়নযোগ্য পাসপোর্ট ছাড়াই সেখানে অবস্থান করছেন। মূলত ১৯৭০-এর দশকে তারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সঊদ আরবে গিয়েছিলেন। দীর্ঘ সময় পার হওয়ার পর তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা আইনি জটিলতায় পড়েন। সঊদ সরকারের অনুরোধ ও দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে মানবিক দিক বিবেচনা করে এই পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যেই ২২ হাজার রোহিঙ্গাকে যাচাই-বাছাই শেষে পাসপোর্ট ও প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট প্রদান করা হয়েছে। বাকিদের নাগরিকত্ব এবং পূর্ববর্তী নথিপত্র পরীক্ষা করে পর্যায়ক্রমে পাসপোর্ট দেওয়া হবে’। এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশ থেকে একটি বিশেষ বিশেষজ্ঞ দল বর্তমানে সঊদ আরবে অবস্থান করছে।



Magazine