কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

দক্ষিণ এশিয়ায় গড় আয়ু : পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

পুরুষের চেয়ে নারীরা বাঁচেন বেশিদিন। স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু আগের চেয়ে কিছুটা বেড়েছে। এখন গড় আয়ু হয়েছে ৭২.৬ বছর। এটি ২০১৯ সালের হিসাব। এর আগের বছরের হিসাবে গড় আয়ু ছিল ৭২.৩ বছর। যা ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি। পাকিস্তানে গড় আয়ু ৬৭ বছর এবং ভারতে ৬৯ বছর। ফলে মানুষের বেঁচে থাকা তথা আয়ুর ক্ষেত্রে পাকিস্তান ও ভারতকে পিছনে ফেলেছে বাংলাদেশ। এ ছাড়াও দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কায় গড় আয়ু ৭৫ বছর, আফগানিস্তানে ৬৪, ভুটানে ৭১ ও নেপালে গড় আয়ু ৭১ বছর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে পুরুষের চেয়ে নারীদের গড় আয়ু বেশি। পুরুষ বাঁচেন গড়ে ৭১.১ বছর। অন্যদিকে নারীর গড় আয়ু ৭৪.২ বছর। এর মানে এ দেশে নারীরা পুরুষের চেয়ে গড়ে বেশিদিন বাঁচেন। প্রতি হাজারে জাতীয় মরণশীলতার হার ৪.৯ জন। অন্যদিকে আফগানিস্তানে ৭, ভুটানে ৬, ভারতে ৭, নেপালে ৬, পাকিস্তানে ৭ ও শ্রীলঙ্কায় ৭ জন। বাংলাদেশে প্রতি হাজারে গড় জন্মহার ১৮.১ শতাংশ। দক্ষিণ এশিয়ায় গড় জন্মহার বেশি আফগানিস্তানে ৩৩ শতাংশ। অন্যদিকে ভুটানে ১৮, ভারতে ১৯, নেপালে ১৯, পাকিস্তানে ২৮ শতাংশ। জন্মহার সব থেকে কম শ্রীলঙ্কায় ১৫ শতাংশ।


Magazine