কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মিয়ানমার সেনাবাহিনীর একটি স্কোয়াডের সব সদস্য নিহত

মিয়ানমারের রাখাইনের উত্তরাঞ্চলের বুথিডংয়ে বৌদ্ধ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হামলায় দেশটির সেনাবাহিনীর একটি স্কোয়াডের সব সদস্যের প্রাণহানি ঘটেছে। রাখাইনে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর ক্যাপ্টেন চিত কো কো সহ বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে। নিহত ক্যাপ্টেন চিত কো কোর দীর্ঘদিনের বন্ধু স্য লিউইন স্য ফেসবুকে এক পোস্টে দাবি করেছেন, ক্যাপ্টেন চিত কো কোর নেতৃত্বে সেনাবাহিনীর প্রায় ২০ সদস্য বাংলাদেশ সীমামেত্মর কাছে বুথিডংয়ে আরাকান আর্মির বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে আরাকান আর্মির বিদ্রোহীরা সেনাবাহিনীর এই ইউনিটকে চারদিকে থেকে ঘিরে ফেলে। এসময় হামলা-পাল্টা হামলার মুখে তার বন্ধু ক্যাপ্টেন চিত বিদ্রোহীদের ছোড়া রকেট চালিত গ্রেনেডে আহত হন। আরাকান আর্মি তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলেছে, আরাকান আর্মির যোদ্ধারা ওয়ার নেট ইওন অঞ্চলে সেনাবাহিনীর ৩৭৩ পদাতিক ব্যাটালিয়নের ১৫০ সদস্যের সঙ্গে লড়াই করেছে। এতে অন্তত সেনাবাহিনীর ১২ সদস্য নিহত হয়েছে। আরাকান আর্মির বিবৃতিতে বলা হয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই রাখাইনের বুথিডং, কিয়াকতু ও এমরাউক-ইউ শহরে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়েছে।


Magazine