কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ কর্তৃক বিভিন্ন জেলায় ইমাম-মুআযযিনদের মাঝে ত্রাণ বিতরণ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী কোভিড-১৯ বা করোনা ভাইরাসের কারণে দেশ আজ চরম অর্থনৈতিক সংকট অতিক্রম করছে। সেই অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর পক্ষ থেকে ঈদ ও ইফতার প্যাকেজ হিসাবে দেশের ১৫টি জেলায় ১০৫৭টি মসজিদের ২১১৬ জন ইমাম ও মুআযযিনের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জেলাগুলো হল- ঢাকার ডেমরা অঞ্চল, ময়মনসিংহের ত্রিশাল অঞ্চল, নওগাঁ, কুমিল্লা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ অঞ্চল, দিনাজপুর, বাগেরহাট, বগুড়া, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, গাজীপুর, সিলেট, ঠাকুরগাঁও, ব্রাহ্মণবাড়িয়া ও লালমণিরহাট।


Magazine