কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

গাযা গণহত্যায় ইসরাঈলকে অস্ত্র জুগিয়েছে ভারতসহ ৫১ দেশ

post title will place here

ফিলিস্তীনের গাযায় চলমান গণহত্যায় ইসরাঈলকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অস্ত্র জুগিয়েছে ভারতসহ বিশ্বের ৫১টি দেশ। জাতিসংঘের একটি স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞ কমিটির তদন্ত প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন ও ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যের পাশাপাশি এশিয়ার দেশ হিসেবে ভারত ইসরাঈলে ড্রোন, বিস্ফোরক ও সামরিক যন্ত্রাংশ সরবরাহ করেছে। বিশেষ করে ভারতের তৈরি ‘হার্মিস-৯০০’ ড্রোন গাযা অভিযানে ব্যবহৃত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই অস্ত্র সরবরাহকে যুদ্ধাপরাধের শামিল বলে আখ্যা দিয়েছে এবং অবিলম্বে বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে।


Magazine