কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

এআই ও পারমাণবিক ঝুঁকি: শঙ্কায় মানবসভ্যতা (সাইন্স ওয়ার্ল্ড)

post title will place here

সামরিক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামI) প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার বিশ্বকে এক নজিরবিহীন পারমাণবিক ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকেরা সতর্ক করেছেন যে, পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় এআই-এর অন্তর্ভুক্তি মানবসভ্যতার জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। মূলত স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণ এবং সাইবার আক্রমণের আশঙ্কাই এই উদ্বেগের প্রধান কারণ। অ্যালগরিদমের একটি ছোট ভুল বা হ্যাকারদের বিভ্রান্তিকর তথ্যের কারণে সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয় পালটা পারমাণবিক হামলার সিদ্ধান্ত কার্যকর হতে পারে, যেখানে মানুষের যাচাই করার কোনো সুযোগ থাকবে না। এছাড়া কৃত্রিম ডিপফেক ও ভুয়া যুদ্ধকালীন ভিডিও যেকোনো মুহূর্তে পরাশক্তিগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। জাতিসংঘসহ বিশ্বনেতারা এখন জোর দাবি তুলছেন যেন পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের চূড়ান্ত সিদ্ধান্ত সব সময় একজন মানুষের নিয়ন্ত্রণেই থাকে। এই ধ্বংসাত্মক প্রযুক্তি রুখতে অবিলম্বে কঠোর আন্তর্জাতিক নীতিমালা ও আইনি নিষেধাজ্ঞা কার্যকর করা জরুরী।


Magazine