কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান

সমরাস্ত্রে বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন সক্ষমতা ও রপ্তানি বাড়ানোর ঘোষণা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত ২৮ আগস্ট, ২০২৬ খ্রি. রোজ বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে দেশের দ্বিতীয় প্রতিরক্ষা অস্ত্র উৎপাদন কারখানা স্থাপনের জন্য জমি হস্তান্তর চুক্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান উল্লেখ করেন, ‘শুধু আমদানি করা অস্ত্র দিয়ে যুদ্ধ পরিচালনা করা সম্ভব নয়’। এ লক্ষ্যে বন্ধ হয়ে যাওয়া জলিল টেক্সটাইল মিলের প্রায় ৫৫ একর জমিতে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ)-এর সম্প্রসারণ করা হচ্ছে। নতুন এই আধুনিক কারখানায় তিন বাহিনীর পাশাপাশি অন্যান্য নিরাপত্তা বাহিনীর প্রয়োজনীয় সরঞ্জাম উৎপাদিত হবে। সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন যে, নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত সমরাস্ত্র ও গোলাবারুদ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে, যা দেশের প্রতিরক্ষা শিল্পকে একটি লাভজনক রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করবে এবং বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে


Magazine