কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বন্ধ হচ্ছে ১৫ হাযার পর্নো ও ২ হাযার জুয়ার সাইট

ইন্টারনেটকে নিরাপদ করতে ১৫ হাযার ৬৩৬টি পর্নো ও ২ হাযার ২৩৫টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করতে যাচ্ছে সরকার। গত ৬ ফেব্রুয়ারি থেকে দুই হাযার ৮০০টি পর্নো সাইট বন্ধ করে দেয়ার পর বাকীগুলোও বন্ধ করতে কাজ করছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জববার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন, এবার খুঁজে পেলাম ১৫ হাযার ৬৩৬টি পর্নো ও ২ হাযার ২৩৫টি জুয়ার সাইট। সাথে আছে টিকটক ও বিগো। সবগুলোতেই পড়ছে তালা।

বিটিআরসি সূত্রে জানা যায়, ৫৫টি পর্নো সাইট বন্ধ করতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে কমিশন। ২০১৬ সালের নভেম্বরে পর্নো ওয়েবসাইটগুলো বন্ধ করতে সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। এর পরপরই বিটিআরসি ৫০০টি পর্নো ওয়েবসাইট বন্ধ করে দেয়। আর গত ৬ ফেব্রুয়ারি থেকে আরও দুই দফা পর্নো সাইট বন্ধ করে দেয়ার নির্দেশ দেয় কমিশন।


Magazine