কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বিস্ময়কর মূল্যে বিক্রি হলো খেলাফতের মুদ্রা

ইসলামের খলীফা শাসনামলের একটি দুর্লভ মুদ্রা বিক্রি হয়েছে ৩৭ লাখ ২০ হাজার পাউন্ডে। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ৪০ কোটি ৫৩ লাখ টাকা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) লন্ডনে এক নিলামের মাধ্যমে মুদ্রাটি বিক্রি হয়। তবে যিনি মুদ্রাটি কিনেছেন তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

মুদ্রাটির গায়ে খোদাই করে ‘মাদিন আমীর আল-মুমিনীন বিল-হিজাজ’ কথাটি লেখা আছে। ইসলামের বেশ কয়েকজন খলীফার মালিকানায় সেটি ছিল বলে বিশ্বাস করা হয়। মুদ্রাটিতে ব্যবহৃত সোনা সঊদী আরবের মক্কা ও মদীনার কাছাকাছি কোনো খনি থেকে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ইসলামের প্রথম চার খলীফার শাসনকালের পর শুরু হয় উমাইয়া শাসনামল। মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছাহাবী এবং তৃতীয় খলীফা ওছমান উমাইয়া বংশের একজন সদস্য ছিল।

১ পাউন্ড কয়েনের আকৃতির মুদ্রাটি স্বর্ণের তৈরি। ইসলামী শাসনামলের প্রথম দিকে উমাইয়া খিলাফতের সময়ের দীনার সেটি। মুদ্রাটির ১০৫ হিজরী বা ইংরেজি ৭২৩ সালের বলে জানা গেছে। দুর্লভ এই মুদ্রাটি এর আগে বিক্রি হওয়া ইসলামী মুদ্রাগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছে। কারণ, ঐতিহাসিকভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই মুদ্রা মাত্র ডজনখানেকই ছিল।


Magazine