কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

এক বছরে নিহত চার হাজার ১৪৪

দেশে গত এক বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়েছে। এক বছরের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার প্রায় ২৭ দশমিক ৩৬ শতাংশ বেশি। বিদায়ী বছরে চার হাজার ১৪৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর হার অনেক বেড়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান।

২০১৬ সালে দুই হাজার ৩১৬টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে চার হাজার ১৪৪ জন। দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচ হাজার ২২৫ জন। ২০১৭ সালে তিন হাজার ৩৪৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে পাঁচ হাজার ৬৪৫ জন। আহত হয়েছে সাত হাজার ৯০৮ জন। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সারা দেশের সব জেলার তুলনায় ঢাকা জেলায় সড়ক দুর্ঘটনার হার গত বছর ছিল সবচেয়ে বেশি। ঢাকা জেলায় ৪০১টি দুর্ঘটনা ঘটে। যেখানে মারা গেছেন ৪২৭ জন।


Magazine