কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

লেবাননে গাযার মতো ‘ইয়েলো লাইন’ তৈরির কথা জানালো ইসরাঈল

post title will place here

ইসরাঈলি বাহিনী দক্ষিণ লেবাননে গাযা উপত্যকার আদলে ‘ইয়েলো লাইন’ (হলুদ রেখা) নামে একটি সামরিক সীমারেখা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। এই সীমারেখাটি লিতানি নদীর দক্ষিণে ৩ থেকে ১০ কিলোমিটার গভীর একটি বাফার জোন হিসেবে কাজ করবে। ইসরাঈলের দাবি, যুদ্ধবিরতি চলাকালেও সীমান্ত এলাকায় হিজবুল্লাহর সম্ভাব্য হুমকি মোকাবিলায় এই রেখা কার্যকর থাকবে। তবে অভিযোগ উঠেছে যে, গাযার মতো এখানেও বাড়িঘর ধ্বংস ও বাসিন্দাদের নিজ গ্রামে ফিরতে বাধা দিয়ে এলাকাটি জনশূন্য করার কৌশল নিয়েছে ইসরাঈল। এই পদক্ষেপকে লেবানন সরকার ও হিজবুল্লাহ সার্বভৌমত্বের লঙ্ঘন এবং ছদ্মবেশী দখলদারিত্ব হিসেবে অভিহিত করেছে।


Magazine