কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

উইঘুরদের ওপর চীনের আচরণ গণহত্যার পূর্বাভাস

সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের সঙ্গে চীনা কর্তৃপক্ষ যে ধরনের আচরণ করছে তাতে ‘গণহত্যার পূর্বাভাস’ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ইউএইচআরপি। ওয়াশিংটন ভিত্তিক সংগঠনটি জানিয়েছে, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সরকার, বুদ্ধিজীবী ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর ওপর চীনের সঙ্গে চলমান কর্মকাণ্ডের সম্পর্ক স্থগিত করার দায় রয়েছে। ইউএইচআরপি বোর্ডের সভাপতি নারি টার্কেল বলেছেন, ‘এখন পদক্ষেপ নেওয়ার সময়, আমাদের চোখের সামনে ভয়াবহ কিছু ঘটছে।’ শিনজিয়াং প্রদেশে প্রায় ১০ লাখ মুসলিমকে বন্দি শিবিরে আটক রেখেছে চীনা কর্তৃপক্ষ। তবে চীনা কর্তৃপক্ষের দাবি, এটি বন্দিশিবির নয় বরং ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ভাষা, সংস্কৃতি ও পেশাগত দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হয়। গত আগস্ট মাসে জাতিসংঘ দ্রুত এসব বন্দিদের মুক্তি দেওয়ার আহবান জানিয়েছিল। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ জেমস মিলওয়ার্ডের বরাত দিয়ে টার্কেল বলেন, ‘শিনজিয়াংয়ের সমস্যা চূড়ান্তভাবে সমাধানের চেষ্টা করছে বেইজিং। আমাদের মধ্যে যারা ইতিহাসের ছাত্র রয়েছেন তারা জানেন এর মানে কী। সরকার অথবা একটি কর্তৃপক্ষ যখন এ ধরনের আদর্শ বাস্তবায়নে উৎসাহ দেয় তখন এর পরিণতি কী হয় আমরা দেখেছি।’ চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি উইঘুরদের ‘ক্যান্সার আক্রান্ত টিউমার’ বলে বিবেচনা করে।


Magazine