ফিলিস্তীনের পশ্চিম তীরের অন্ততপক্ষে ১২টি গ্রামের খাবার পানির লাইন বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাঈলী কর্তৃপক্ষ। এতে খলীল পর্বতের দক্ষিণ পাদদেশের গ্রামগুলোর প্রায় দুই হাযার ফিলিস্তীনী নাগরিক চরম পানি-সংকটে পড়েছেন। ফিলিসত্মীনের প্রভাবশালী গণমাধ্যম দুনিয়া আল-ওতানের খবরে বলা হয়েছে, ইয়াহুদীবাদী ইসরাঈল গ্রামগুলোর অধিবাসীদের অগ্নিসংযোগকারী দাবী করে এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ইসরাঈলী নগর প্রশাসন।
প্রসঙ্গত ইসরাইল কর্তৃক এ অঞ্চলের ফিলিসত্মীনী মুসলিমদের ওপর ধারাবাহিক এই নির্যাতনে মূল লক্ষ্য হল তারা যেন বাধ্য হয়ে নিজেদের বাপদাদাদের ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়। তাই ঠুনকো অজুহাতে বিভিন্ন আইন জারি করে ইসরাঈল। এর আগে ১৬ বছর পর ইসরাঈলী নিষেধাজ্ঞা ভেঙে পবিত্র আল-আক্বছা মসজিদের বাব আল-রহমায় ছালাত আদায় করেছেন মুছল্লীরা। ২০০৩ সালের পর এই প্রথম ইসরাঈলী নিষেধাজ্ঞা ভেঙে তারা আল-আক্বছার এই অংশে প্রবেশ করেন।
