লকডাউনের ছুটিতে করোনা প্রতিরোধক ফেস মাস্ক ও গগলস তৈরি করেছে মরক্কোর মুহাম্মাদ বিলাল হামুতি নামের এক কিশোর। ১১ বছর বয়সী খুদে আবিষ্কারক মুহাম্মাদ বিলাল হামুতি বেশির ভাগ সময় বিভিন্ন ইলেকট্রিক প্রকল্প উদ্ভাবন ও তা বাস্তবায়নের পেছনে ব্যয় করে। এই বিশেষ ডিভাইসটির কাজ হলো যদি গগলস পরিধানকারী থেকে অন্যের দূরত্ব এক মিটারের চেয়ে কম হয়, তখন তাতে সতর্ক সংকেত বাজতে শুরু করবে। তার উদ্ভাবিত মাস্কে বিশেষ সেন্সর বসানো হয়েছে। ফলে কেউ যদি মাস্ক পরিধানকারীর এক থেকে দুই মিটারের মধ্যে চলে আসে তবে স্বয়ংক্রিয়ভাবে নাক ও মুখ ঢেকে যাবে। ঘরের বাইরে বিশেষত উষ্ণ আবহাওয়ায় যারা কাজ করে, তাদের কথা চিন্তা করে এই মাস্ক তৈরি করা হয়েছে।
