রাজধানীতে তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীদের জন্য দেশে প্রথমবারের মতো একটি মাদরাসা চালু করা হয়েছে। মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী আব্দুর রহমান আজাদের এই মহতী উদ্যোগের ভূয়সি প্রসংশা করেছেন সব শ্রেণি-পেশার মানুষ। যে সমাজ তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে অলক্ষুণে মনে করে নাম দিয়েছে হিজড়া, যে সমাজে তারা চাঁদাবাজি, ভিক্ষাবৃত্তি, যৌনতা, মাদক পাচারের মতো অসামাজিক কার্যক্রমে জড়িত থেকে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা জীবনযাপন করে আসছে কয়েক শতাব্দী ধরে, সেই সমাজে তাদেরকে এভাবে মূল স্রোতধারায় এনে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রশংসার দাবিদার। আর এভাবে সমাজের সকল অবহেলিত, সুবিধাবঞ্চিতদেরকে পুনর্বাসিত করা দরকার।
