কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

হিজাবকাণ্ড: চাকরিতে যোগ দিলেন না পারভীন

post title will place here

ভরা মঞ্চে তরুণী চিকিৎসকের হিজাব টেনে নামিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর এই আচরণ ঘিরে তীব্র বিতর্ক দানা বাঁধে রাজনৈতিক মহলে। অনেকে তাঁর মস্তিষ্কবিকৃতি ঘটেছে বলে কটাক্ষ করেন। এবার সেই তরুণী চিকিৎসক যোগ দিলেন না চাকরিতে। সূত্রের খবর, গত ২০ ডিসেম্বর ২০২৫ ইং, রোজ শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজে যোগদান করেননি মহিলা চিকিৎসক নুসরাত পারভীন। কাজে যোগদানের শেষ সময় ২০ ডিসেম্বরের পর আরও বাড়ানো হয়। এদিকে নুসরাত পারভীনকে মাসিক ৩ লাখ টাকা বেতনে চাকরির প্রস্তাব দিয়েছেন ঝাড়খণ্ড সরকার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনছারী বলেন, বিহারে মহিলা চিকিৎসক ডা. নুসরাত পারভীনের সঙ্গে ঘটে যাওয়া অমানবিক ও লজ্জাজনক ঘটনা পুরো দেশকে নাড়া দিয়েছে। হিজাব টেনে নামানো শুধু একজন নারীকে অপমান নয়, এটি সংবিধান ও মানবতাকেও অপমান। মহিলার হিজাব খুলে দেওয়ার পর তিনি অস্বস্তিবোধ করছেন। মঞ্চজুড়ে হাঁসিঠাট্টা দেখে নিজেকে অপমানিতবোধ করছেন মহিলা। গোটা ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে।


Magazine