পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। সাম্প্রতিক এক আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির প্রায় ৬৫ লক্ষ মানুষ, যা মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ—চরম খাদ্য অনিরাপত্তার মুখে রয়েছে। জাতিসংঘের সমন্বিত খাদ্য নিরাপত্তা পর্যায় বিন্যাস (Iরাহিমাহুল্লাহরাযিয়াল্লাহু আনহু) অনুযায়ী, আগামী মার্চের মধ্যে এই সংখ্যা আরও বাড়তে পারে, যার মধ্যে অন্তত ২০ লক্ষ মানুষ সরাসরি ‘জরুরী’ পর্যায়ের ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। টানা খরা, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং দীর্ঘস্থায়ী অভ্যন্তরীণ সংঘাত এই সংকটকে ত্বরান্বিত করেছে। বিশেষ করে ৫ বছরের কমবয়সি অন্তত ১৮ লক্ষ শিশু মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (WFরাহিমাহুল্লাহ) এবং স্থানীয় প্রশাসন সতর্ক করেছে যে, আন্তর্জাতিক সহায়তা ও প্রয়োজনীয় অর্থায়ন দ্রুত না পৌঁছালে পরিস্থিতি ২০১২ বা ২০২২ সালের ভয়াবহ সংকটের পুনরাবৃত্তি ঘটাতে পারে। মানবিক বিপর্যয় ঠেকাতে বিশ্ব সম্প্রদায়ের জরুরী হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
