বিশ্বজুড়ে প্রতিবছর বায়ু দূষণের ফলে ৭০ লাখ মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন শ্বাসের মাধ্যমে দূষিত বায়ু গ্রহণ করছে এবং বায়ু দূষণের কারণে প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটছে। যাদের বেশির ভাগ মূলত নিমণ ও মধ্য আয়ের দেশের। বায়ু দূষণের কারণে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুস ক্যান্সার এবং অন্যান্য শ্বাসজনিত রোগ সৃষ্টি হচ্ছে। যা অর্থনীতি, খাদ্য সুরক্ষা এবং পরিবেশকেও মারাত্মক হুমকির মুখে ফেলছে।
