কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

উইঘুর নারীদের জোরপূর্বক বন্ধ্যা বানাচ্ছে চীন

চীনের উইঘুর গোত্রভুক্ত মুসলিম নারীদের জোরপূর্বক বন্ধ্যা বানানো হচ্ছে। দেশটির জিনজিয়াং প্রদেশে কথিত ‘পুনঃশিক্ষা’ কার্যক্রমের অংশ হিসাবে আটক ১০ লাখ উইঘুর মুসলিমের মধ্যে যেসব নারী রয়েছেন তাদের সঙ্গে এমনটা করা হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে বেশকিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। চীনে ধর্মীয় সংখ্যালঘু এসব মুসলিম দীর্ঘদিন ধরে জিনজিয়াংয়ে নির্যাতনের শিকার হচ্ছেন। জিনজিয়াং প্রদেশ চীনের পশ্চিম অঞ্চলে অবস্থিত। ঐ অঞ্চলটি স্বর্ণ, তেল ও গ্যাস সম্পদে সমৃদ্ধ। সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তারা সবাই উইঘুর সুন্নী মুসলমান। তারা চীনা নয়, তুর্কী ভাষা গোষ্ঠীর অন্তর্গত। কথাও বলেন উইঘুর ভাষায়। স্বাধীনতার দাবীতে আন্দোলন করতে পারে ভেবে তাদের আটকে রেখে নির্যাতন চালাচ্ছে চীনা সরকার। কোন রকমে পালিয়ে আসা অনেক মহিলা জানায়, তাদেরকে ইনজেকশনের মাধ্যমে বন্ধ্যা বানানো হয়েছে। তারা আর কখনও সন্তান জন্ম দিতে পারবেন না। আরও লাখ লাখ নারীকে এভাবে জোরপূর্বক বন্ধ্যা করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন এসব নারী। চীনের উগ্রপন্থীবিরোধী কথিত রাজনৈতিক পুনঃশিক্ষণ কেন্দ্রগুলোতে উইঘুর সম্প্রদায়ের ১০ লাখ মুসলিমকে আটক রাখা হয়েছে জানিয়ে দীর্ঘদিন ধরে তাদের মুক্ত করার দাবী জানিয়ে আসছে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।


Magazine