কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

করোনায় নিহত মুসলিমদের লাশও পুড়িয়ে ফেলছে শ্রীলংকা

করোনা ভাইরাসে নিহতদের লাশ পুড়িয়ে ফেলা বাধ্যতামূলক করেছে শ্রীলংকা সরকার। ফলে দেশটিতে মুসলিমদের লাশও পুড়িয়ে ফেলা হচ্ছে। শ্রীলংকা সরকারের এ সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছে দেশটির মুসলিম সম্প্রদায়। তাদের আত্মীয়-স্বজনদের প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও মুসলিমদের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। এ সংক্রান্ত এক সরকারি আদেশ জারি করে বলা হয়েছে, যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বা এই সন্দেহে মারা গেছে, তাদের লাশ পোড়ানো বাধ্যতামূলক। শ্রীলংকা সরকারের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছে দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় ও বিভিন্ন মানবাধিকার গ্রুপ। শ্রীলংকায় মোট জনগোষ্ঠীর ১০ ভাগ মুসলিম। করোনায় মৃত মুসলিমদের পুড়িয়ে ফেলা ধর্মীয় অনুষ্ঠান ও মৃতের স্বজনদের প্রতি সরকারের চরম অবহেলারই বহিঃপ্রকাশ।


Magazine