কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

গাযায় সাড়ে ৩ লাখ রোগীর তীব্র ওষুধ সংকট: ধসে পড়েছে স্বাস্থ্যখাত (মুসলিম বিশ্ব)

ফিলিস্তীনের গাযা উপত্যকায় সাড়ে ৩ লাখেরও বেশি দীর্ঘমেয়াদী রোগী তীব্র ওষুধ ও চিকিৎসা সংকটে চরম ঝুঁকিতে রয়েছেন। ফিলিস্তীনি মেডিকেল রিলিফ সোসাইটির (PMRS) তথ্যমতে, অবরোধের কারণে উপত্যকাটিতে জরুরী ওষুধের ঘাটতি ৫২% এবং প্রয়োজনীয় মেডিকেল সামগ্রীর ঘাটতি ৭০% ছাড়িয়েছে। বর্তমানে গাযার ক্রনিক রোগীদের প্রায় ৭০% নিয়মিত ওষুধ পাচ্ছেন না। ডায়াবেটিস রোগীরা ইনসুলিনের অভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারে বাধ্য হচ্ছেন। এছাড়া হাসপাতালগুলোর এক্স-রে ও সিটি স্ক্যানসহ ৮০% রোগ নির্ণয়কারী সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। খাদ্য ও ওষুধের অভাবে গাযার ১০% শিশু চরম পুষ্টিহীনতায় ভুগছে। উন্নত চিকিৎসার অভাবে বিদেশে যাওয়ার অপেক্ষায় থাকা ২০,০০০ মুমূর্ষু রোগীর প্রাণ সংশয় দেখা দিয়েছে। অবিলম্বে নিরবচ্ছিন্ন চিকিৎসা সহায়তা না পৌঁছালে গাযার স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

Magazine