দিল্লি সরকারের পক্ষ থেকে ওয়াকফভুক্ত মসজিদের ইমামদের মাসে ১০ হাযার থেকে বাড়িয়ে ১৮ হাযার টাকা এবং মুয়াযযিনদের ৯ হাযার থেকে বাড়িয়ে ১৬ হাযার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ওয়াকফ বোর্ডের অধীনে ১৮৫টি মসজিদের ২৬০ জন ইমাম ও মুয়াযযিন সুবিধা পাবেন। ওয়াকফ বোর্ডের বাইরে থাকা প্রায় দেড় হাযার মসজিদকেও এ সুবিধার আওতায় আনা হয়েছে। এসব মসজিদের ইমাম ও মুয়াযযিনদের যথাক্রমে ১৪ হাযার ও ১২ হাযার টাকা করে দেয়া হবে। ২৩ জানুয়ারি দিল্লি ওয়াকফ বোর্ড আয়োজিত এক সম্মেলনে হাযারো ইমাম মুয়াযযিনদের উপস্থিতিতে এ ঘোষণা করেন দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
