কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

যুক্তরাজ্যে ইসলাম ধর্ম গ্রহণে এগিয়ে নারীরা

যুক্তরাজ্যে ক্রমাগত ইসলাম ধর্ম গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন নারীরা। গত দশ বছরে যুক্তরাজ্যে প্রায় ৪০ হাযার মানুষ ধর্মান্তরিত হয়ে যাদের মধ্যে প্রায় সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। ব্রিটিশ সংস্থা ‘ফেথ ম্যাটার্স’র সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ইসলাম ধর্ম নিয়ে কাজ করা এই সংস্থার জরিপে উঠে এসেছে, যারা ধর্মান্তরিত হয়েছে তাদের কারো বয়সই ২৭ বছরের বেশি নয়। এদের মধ্যে মেয়েদের সংখ্যা ৬২ শতাংশ।

‘ফেথ ম্যাটার্স’র জরিপ অনুযায়ী যুক্তরাজ্যে গত বছর অর্থাৎ ২০১৭ সালে প্রায় পাঁচ হাযার মানুষ ইসলাম গ্রহণ করেছে। ইসলাম নিয়ে পশ্চিমা বিশ্ব সবসময়ই সমালোচনায় মুখরিত। ইসলাম ধর্ম নিয়ে এত বিতর্কের পরও কীভাবে এই ধর্মের প্রতি মানুষ আগ্রহী হয়?- সেটাই ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে। শ্বেতাঙ্গ মেয়েদের মধ্যে খ্রীস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় রক্ষণশীলদের মধ্যে চিন্তার প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে।

আয়ারল্যান্ডের বাতুল আল তোমা, যিনি ইসলামিক ফাউন্ডেশনের এক প্রকল্পে কাজ করছেন তিনি বলেন, ‘বর্তমানে ইসলাম গ্রহণ করছে আরও বেশি মানুষ এবং তাদের মধ্যে বেশিরভাগই মহিলা। আগে দেখা যেত, বিবাহিত মহিলারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। কারণ স্বামী মুসলমান। অথচ এখন অবিবাহিত মেয়েরাই এগিয়ে আসছে।’

শিক্ষিত এবং অবিবাহিতরা ইসলাম গ্রহণে এগিয়ে আসায় এটা নিশ্চিত হয়েছে যে, নিভর্রতা নয় বরং সচেতনভাবেই ইসলাম ধর্ম গ্রহণ করছে তারা। তবে সামাজিক সমস্যা এখনো রয়েছে। যে সব মেয়েরা ইসলাম গ্রহণ করেছে, তারা তাদের পরিবার বা বন্ধু বান্ধবের কাছ থেকে সরে গেছে। অনেক দূরে সরে গেছে। ফ্রাঞ্চেসকার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।


Magazine