কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ভারতে মুসলিম সহ সংখ্যালঘুদের হয়রানিতে জাতিসংঘে হুঁশিয়ারি

ভারতে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের হয়রানির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেলে ব্যাচেলেট। তিনি বলেন, ভারতে বিভক্তিমূলক নীতির কারণে সেখানকার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আঘাত লাগতে পারে। এরই মধ্যে সেখানে সংকীর্ণ রাজনৈতিক এজেন্ডায় অসম সমাজ ব্যবস্থায় প্রান্তিক পর্যায়ে রয়েছে বিপন্ন শ্রেণির মানুষ। তিনি আরো বলেন, সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে হয়রানি ও তাদেরকে টার্গেট করার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে আমরা রিপোর্ট পাচ্ছি। আমরা আরো রিপোর্ট পাচ্ছি ঐতিহাসিকভাবে পিছিয়ে পড়া এবং প্রান্তিক জাতিগোষ্ঠী যেমন দলিত ও আদিবাসীরাও একই আচরণের শিকারে পরিণত হচ্ছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারত চ্যাপ্টার এর আগে রিপোর্ট প্রকাশ করে যে, ভারতে ঘৃণামূলক অপরাধের বিরক্তিকর তথ্য রেকর্ড করেছে তারা। এর মধ্যে রয়েছে অবমাননা, ধর্ষণ, হত্যা।


Magazine