কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মালয়েশিয়ায় সেকেন্ড হোম

মালয়েশিয়ায় সেকেন্ড হোম বা দ্বিতীয় নিবাস প্রকল্পে (এমএম২ এইচ) অংশ নিয়েছে ৩ হাযার ৭৪৬ জন বাংলাদেশি। এর মধ্যে ২৫০ জন দেশটিতে বাড়ীও কিনেছে। সেকেন্ড হোম প্রকল্পে বাড়ী কেনার দিক থেকে বাংলাদেশিরা তৃতীয় অবস্থানে রয়েছে। মালয়েশিয়া সরকার ২০০২ সালে দ্বিতীয় নিবাস কর্মসূচি চালু করে। এর আওতায় মালয়েশিয়ার ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রেখে অন্য দেশের একজন নাগরিক দেশটিতে দীর্ঘমেয়াদি বসবাস ও অন্যান্য সুবিধা পান। তারা সেখানে বাড়ীও কিনতে পারেন। যদিও মালয়েশিয়ায় সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে যে বিদেশীরা সেখানে প্রচুর বাড়ী কিনে ফেলছেন। মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস কর্মসূচির আওতায় বিভিন্ন দেশের মোট ৪ হাযার ৪৯৯ জন নাগরিক বাড়ী কিনেছেন। এর মধ্যে শীর্ষে রয়েছেন চীনের নাগরিকেরা। তারা কিনেছেন ১ হাযার ৬৬৪টি বাড়ী। এর পরের অবস্থান যুক্তরাজ্যের, সেখানকার নাগরিকেরা কিনেছেন ৩৫৭টি। আর তৃতীয় অবস্থানে বাংলাদেশ।


Magazine