কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

যুদ্ধবিরতির পরও গাযায় ইসরাঈলি হামলায় নিহত সহস‌্রাধিক

post title will place here

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও গাযা উপত্যকায় ইসরাঈলি সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গাযার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাঈলি হামলায় অন্তত ১,০০৫ জন ফিলিস্তীনি নিহত এবং ৩,৩৮০ জনের বেশি আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

গাযার সরকারি তথ্যকেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে ইসরাঈলি বাহিনী এ পর্যন্ত অন্তত ৩,৪৬৫ বার বিমান হামলা, কামানের গোলাবর্ষণ ও গুলি চালিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, স্থল সীমানা সম্প্রসারণের পাশাপাশি নির্দিষ্ট এলাকাকে লক্ষ্য করেও অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাঈলি বাহিনী, ফলে উপত্যকার মানবিক সংকট আরও গভীর হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাযায় এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তীনি নিহত হয়েছেন, যাদের বড় অংশই নারী ও শিশু। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও সেখানে সহিংসতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।


Magazine