উত্তর : এমতাবস্থায় দাঁড়িয়ে না থেকে বরং দু’রাকা‘আত তাহিইয়্যাতুল মাসজিদ আদায় করে জাম‘আতে অংশগ্রহণ করবে। কেননা এটা মসজিদের আদাব। আবু ক্বাতাদাহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, তখন সে যেন বসার পূর্বে দুই রাক‘আত ছালাত আদায় করে’ (ছহীহ বুখারী, হা/৪৪৪; ছহীহ মুসলিম, হা/৭১৪; মিশকাত, হা/৭০৪; ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়িমাহ, ৭/২৭১)।
-আহসান হাবীব বিন ইসমাইল
কল্যাণপুর, ঢাকা।
