উত্তর : আলী রাযিয়াল্লাহু আনহু ও আয়েশা রাযিয়াল্লাহু আনহা-এর মাঝে যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ ছিল তাদের মাঝে ভুল বুঝাবুঝি। উল্লেখ্য যে, ছাহাবীগণের মধ্যকার উক্ত যুদ্ধ-বিগ্রহ সম্পর্কে আমাদের চুপ থাকতে হবে। তারা একে অপরকে কাফের মনে করে লড়াইয়ে লিপ্ত হননি। কারণ তাদের অনেকেই ‘আশারায়ে মুবাশশারা’ এবং বদরী ছাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। কাজেই তাদের ব্যাপারে কুচিন্তা করা যাবে না। আলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ তাআলা বদরী ছাহাবীদের মর্যাদা সম্পর্কে বলেন, তোমরা যা ইচ্ছা তাই করো। তোমাদের জন্য জান্নাত অবধারিত (ছহীহ বুখারী, হা/৩৯৮৩)।
-খলীলুর রহমান
শ্যামনগর, সাতক্ষীরা।
