কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮): ইবলীস শয়তানকে মনে মনে অনেক গালিগালাজ করি। মানুষের ভুল দেখলেই মনে মনে অনেক গালিগালাজ করি। এর বিধান কী? এতে করে আমার কোনো পাপ হবে কি?

উত্তর: ইবলীসকে গালিগালাজ বা মন্দ কথা বলার প্রয়োজন নেই। তবে তার ব্যাপারে অভিশাপের কথা এসেছে। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু (বনী ইসরাঈল, ১৭/৫৩)। আর শয়তানদের নেতা হলো ইবলীস। তার উপর আল্লাহ তাআলা লা‘নত (অভিসম্পাত) করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ إِلَى يَوْمِ الدِّينِ ‘এবং কর্মফল দিবস পর্যন্ত অবশ্যই তোমার (ইবলীসের) প্রতি রইল লা‘নত (অভিশাপ)’ (আল-হিজর, ১৫/৩৫)। সুতরাং অনাকাঙ্ক্ষিত কিছু দেখে ইবলীসকে লা‘নত করা যায়। কিন্তু লা‘নত করলে তার কুমন্ত্রণা থেকে সুরক্ষা লাভ করা যায় না। এজন্য উত্তম হলো আঊযু বিল্লাহি মিনাশ শায়ত্ব-নির রজীম বলা (অর্থ: আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি)। আল্লাহ তাআলা বলেন, وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ ‘যদি শয়তানের কোনো কুমন্ত্রণা আপনাকে প্ররোচিত করে, তাহলে আপনি (তার কুমন্ত্রণা থেকে) আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করুন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ’ (আল-আ‘রাফ, ৭/২০০)।

প্রশ্নকারী :  সাইফুল ইসলাম

কুমিল্লা।


Magazine