কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১): স্বামীর অবিবাহিত বড় বোনের তার সমবয়সী ছোট ভাইয়ের কাছে কী কী হক্ব রয়েছে?ননাস দ্বারা কটু কথা এবং অপবাদের স্বীকার হয়ে একসাথে বসবাসের জন্য নিজেকে বুঝাতে পারছি না। এমতাবস্থায় আমরা স্বামী-স্ত্রী আলাদা বাসায় থাকলে কি বোনের প্রতি যুলম হবে?

উত্তর: অবিবাহিত বড় বোনের প্রতি ভাইয়ের শারঈ দায়িত্ব হলো, বোনের নিরাপত্তা ও বাসস্থানের ব্যবস্থা করা, তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সদাচরণ করা এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা। আল্লাহ তাআলা বলেন, ‘আর নিকটাত্মীয়কে তার প্রাপ্য অধিকার প্রদান করো’ (আল-ইসরা, ১৭/২৬)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে’ (ছহীহ বুখারী, হা/৬১৩৮)। তাই অবিবাহিত বোনের নিরাপত্তা, উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা থাকলে এবং একই বাড়িতে বসবাসের কারণে যদি অপবাদ, কটু কথা, পারিবারিক কলহ বা অন্য কোনো ক্ষতির আশঙ্কা দেখা দিলে স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় থাকা যায়। অনথ্যায় কষ্ট হলেও স্ত্রীকে বুঝিয়ে একই বাসায় থাকবে। 

প্রশ্নকারী : সাওদা

রাজশাহী।


Magazine