উত্তর : ছালাতে শয়তানের ওয়াসওয়াসা অনুভূত হওয়া মাত্রই ‘আঊযুবিল্লাহি মিনাশ শায়ত্বনির রজীম’ বলে আল্লাহ্র কাছে তার থেকে আশ্রয় চাইবে এবং বাম দিকে তিনবার হালকা থুথু নিক্ষেপ করবে যাতে কারো গায়ে না পড়ে। ওছমান ইবনু আবিল আছ রাযিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ্র রাসূল! শয়তান আমার ও আমার ছালাতের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং ক্বিরাআতের মাঝে তালগোল পাকিয়ে ফেলে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘সে হল শয়তান। তার নাম খিনযাব। যখন তুমি তার উপস্থিতি টের পাবে তখন তার থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাও এবং বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ কর’। তিনি বলেন, আমি এটা করেছিলাম। অতঃপর আল্লাহ আমাকে এ থেকে রক্ষা করেন (ছহীহ মুসলিম, হা/২২০৩; মিশকাত, হা/৭৭)।
জহুরুল ইসলাম
