উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। কেননা ইমাম মাহদী কখন পৃথিবীতে আসবেন সে সম্পর্কে হাদীছে নির্দিষ্ট কোন সময়ের উল্লেখ নেই। তবে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু নিদর্শন উল্লেখ করে বলেছেন, ‘আমার বংশ অথবা আমার পরিবার থেকে একজন ব্যক্তিকে পাঠানো হবে যার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামে’। অন্য বর্ণনায় রয়েছে, ‘পৃথিবী যেমন অত্যাচার ও যুলুমে পরিপূর্ণ ছিল তেমনি তিনি পৃথিবীতে ন্যায় ও ইনছাফে পরিপূর্ণ করে দিবেন’ (আবুদাঊদ, হা/৪২৮২)। অপর হাদীছে আছে, মাহদী হবেন ফাতেমা রাযিয়াল্লাহু আনহা-এর বংশের (আবুদাঊদ, হা/৪২৮৪)। তাঁর আকৃতি বর্ণনায় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তার কপাল হবে প্রশস্ত এবং নাক হবে উঁচু এবং তিনি সাত বছর শাসন ক্ষমতার মালিক থাকবেন’ (আবুদাঊদ, হা/৪২৮৫, সনদ হাসান)।
প্রশ্নকারী : নাহরিন বানু এশা
নামোশংকরবাটি, বাগানপাড়া, চাঁপাইনবাবগঞ্জ।
