উত্তর : রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। কারণ একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানে না। আল্লাহ তা‘আলা বলেন, ‘গায়েবের চাবিকাঠি তাঁর কাছে। তিনি ব্যতীত উহা কেউ জানে না’ (আন‘আম, ৫৯)। অপর আয়াতে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বক্তব্য এসেছে, ‘যদি আমি গায়েব জানতাম তাহলে আমি অনেক কল্যাণের অধিকারী হতাম এবং অকল্যাণ আমাকে স্পর্শ করতো না’ (আ‘রাফ, ১৮৮)। অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন, ‘হে রাসূল! আপনি বলুন, আমি তোমাদের এ কথা বলি না যে, আল্লাহর ভাণ্ডার আমার নিকট আছে। আমি গায়েব বা অদৃশ্য বিষয়ও অবগত আছি’ (আন‘আম, ৫০)। আল্লাহ তা‘আলা বলেন, ‘আপনি বলুন! আল্লাহ ব্যতীত আসমান এবং যমীনের অদৃশ্যের খবর কেউ জানে না’ (নামল, ৬৫)।
-রফীকুল ইসলাম
চাঁদপুর, ফরিদপুর।
