কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩): মুছান্নাফে ইবনু আবী শায়বাতে বর্ণিত আছে যে, আয়েশা রাযিয়াল্লাহু আনহা নাকি নু‘মান ইবনু বাশীর রাযিয়াল্লাহু আনহু-এর জানাযা মসজিদে পড়িয়েছেন! এটা কতটুকু সত্য? এর সনদ ও ব্যাখ্যা কী?

উত্তর: এটি প্রচলিত মিথ্যা কথা। কেননা আম্মাজান আয়েশা ছিদ্দীকা রাযিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেছেন ৫৮ হিজরী সনে (সিয়ারু আলামিন নুবালা, ২/১৮৫–১৯৩)। আর নু‘মান বিন বাশীর রাযিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেছেন ৬৫/৬৪ হিজরী সনে (সিয়ারু আলামিন নুবালা, ৩/১৬১-১৬৮)। সুতরাং নু‘মান বিন বাশীর রাযিয়াল্লাহু আনহু-এর মৃত্যুবরণের সময় মা আয়েশা রাযিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন না।

প্রশ্নকারী :  শাহিদুল ইসলাম

কালিহাতী, টাঙ্গাইল।

Magazine