কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : মনে মনে (জিহবা ও ঠোঁট না নেড়ে) যিকির করা যাবে কি?

উত্তর : মনে মনে (জিহবা ও ঠোঁট না নেড়ে) যিকির করা যাবে না। আবু মা‘মার হতে বর্ণিত, তিনি বলেন, আমরা খাববাবকে জিজ্ঞেস করলাম, ‘রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যোহর ও আছর ছালাতে ক্বিরাআত করতেন? তিনি বললেন, হ্যাঁ, ক্বিরাআত করতেন। আমরা বললাম, কীভাবে জানতে পারলেন? তিনি বললেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দাড়ি নড়ত’ (ছহীহ বুখারী, হা/৭৪৬; আবুদাঊদ, হা/৮০১)। আর ছালাত হল যিকির। তাই ছালাতেন মত অন্যান্য যিকিরের ক্ষেত্রেও জিহবা ও ঠোঁট নাড়াতে হবে। অন্যথা তা যিকির বলে গণ্য হবে না।

-আনোয়ার হোসেন

কাশিমপুর, গাজীপুর।


Magazine