উত্তর : মোহরের বাকি টাকা মৃত স্ত্রীর ওয়ারিছদের দিতে হবে। আর জীবিত অবস্থায় মোহর পরিশোধ না করার কারণে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে। কারণ আল্লাহ তা‘আলা মোহরানাকে স্বামীর উপর ফরয করেছেন (নিসা, ৪)। বিয়ের বৈঠকে প্রদান করুক বা পরে করুক স্বামীকে অবশ্যই স্বীয় স্ত্রীর মোহরানা আদায় করতেই হবে। উক্ববা ইবনু আমের রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসকল শর্ত তোমাদের পূর্ণ করা উচিত, তন্মধ্যে সর্বোপযোগী শর্ত হলো যা দ্বারা তোমরা লজ্জাস্থানকে হালাল করো (ছহীহ বুখারী, হা/২৭২১, ৫১৫১; ছহীহ মুসলিম, হা/১৪১৮; মিশকাত, হা/৩১৪৩)।
-আবু তাহের
বাঘা, রাজশাহী।
