উত্তর : ইসরাফীল আলাইহিস সালাম-এর বাঁশির ফুৎকারে সবকিছু ধ্বংস হবে এবং সকল প্রাণী মারা যাবে এ কথাই ঠিক। এ মর্মে মহান আল্লাহ বলেন, ‘সেদিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, ফলে আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলে মূর্ছিত হয়ে পড়বে; তবে আল্লাহ যাকে ইচ্ছা করবেন তারা নয়। অতঃপর আবার শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, তৎক্ষণাত তারা দণ্ডায়মান হয়ে তাকাতে থাকবে’ (আয-যুমার, ৩৯/৬৮)। এই আয়াত দ্বারা বুঝা যায় ইসরাফীল আলাইহিস সালাম-এর প্রথম ফুৎকারে সকল প্রাণী মৃত্যুবরণ করবে। কিন্তু র্সবশেষ কে মারা যাবে এবং কীভাবে মারা যাবে? এমন কোনো বর্ণনা পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে পাওয়া যায় না। আর সর্বপ্রথম মুহাম্মাদ ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম–কে কবর থেকে জীবিত করা হবে (মুসলিম, হা/২২৭৮)।
-মনিরুল ইসলাম
পত্নীতলা, নওগাঁ।
