কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : ইমাম মাহাদী কীভাবে এবং কখন পৃথিবীতে আসবে। এর কোন সঠিক বা নির্ধারিত সময় আছে কি? দলীলসহকারে জানাবেন।

উত্তর : রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বংশের মধ্য থেকে ইমাম মাহদী পিতা-মাতার মাধ্যমে জন্ম সূত্রে পৃথিবীতে আসবেন। তার নাম হবে মুহাম্মাদ। তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তবে তার মাতার নাম জানা যায় না। তার আগমনের নির্ধারিত কোন সময় নেই। তবে তিনি পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্তে আসবেন। সাত বছর অবস্থান করবেন। পৃথিবীতে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করে দিবেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘দুনিয়ার একটি দিন বাকী থাকলেও আল্লাহ ঐ দিনটিকে দীর্ঘ করে একজন ব্যক্তিকে আমার পরিবার হতে প্রেরণ করবেন। যার নাম আমার নামে হবে এবং তার পিতার নাম আমার পিতার নামে হবে। তার আগমনের ফলে যুলুমপূর্ণ পৃথিবী ইনছাফে পরিপূর্ণ হবে’ (ছহীহ আবুদাঊদ, হা/৪২৮২, সনদ হাসান ছহীহ; মিশকাত, হা/৫৪৫২, সনদ হাসান)। তিনি থাকাকালীন সময়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নেমে আসবেন (সিলসিলা ছহীহাহ, হা/২২৩৬)।

-ইশারুল ইসলাম

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, রাজশাহী।



Magazine