উত্তর : না, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাত ছেড়ে দেননি বরং তা বহাল রেখেই দরজা খুলেছিলেন। কেননা এধরনের কাজে ছালাতের কোন ক্ষতি হয় না। আবু কাতাদাহ আল-আনছারী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তার নাতনী) উমামা বিনতে যায়নাব রাযিয়াল্লাহু আনহা-কে কাঁধে নিয়ে ছালাত আদায় করতেন। যখন সিজদায় যেতেন তখন নামিয়ে রাখতেন। আবার যখন দাঁড়াতেন তখন কাঁধে উঠিয়ে নিতেন (ছহীহ বুখারী, হা/৫১৬; ছহীহ মুসলিম, হা/৫৪৩)। ইবনু খুযায়মার বর্ণনায় আছে, ছালাতটি ছিল ফরয ছালাত (ছহীহ ইবনু খুযায়মা, হা/৮৬৮)।
-নযরুল ইসলাম
শিবগঞ্জ, বগুড়া।
