উত্তর : ছালাতের এক রাক‘আতে দুই বার সূরা ফাতিহা পড়ার পক্ষে কোনো দলীল পাওয়া যায় না। বরং সূরা ফাতিহা প্রথমে এক বার পড়ার পর অন্যান্য সূরা এক বা একাধিকবার কিংবা সাধ্যানুযায়ী কম-বেশি পড়া যায়। রিফা‘আহ ইবনু রাফে‘ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (জনৈক ব্যক্তিকে ছালাতের পদ্ধতি শিখাতে যেয়ে) বলেছেন, ‘...যখন তুমি ক্বিবলামুখী ফিরবে, তখন প্রথমে তাকবীর বলবে। অতঃপর সূরা ফাতিহা পাঠ করবে এবং তার সাথে আর যা পাঠ করার তাওফীক্ব আল্লাহ তোমাকে দেন তা পাঠ করবে...’ (আবুদাঊদ, হা/৮৫৯; মিশকাত, হা/৮০৪)।
-সালাউদ্দিন কাদের
মিরপুর, কুষ্টিয়া।
