উত্তর : অন্যের অবৈধ উপার্জন দ্বারা ক্রয়কৃত জিনিস খাওয়া যাবে না। কেননা তা পাপ কাজে সহযোগিতার শামিল। অথচ মহান আল্লাহ বলেন, ‘তোমরা নেককাজ ও তাক্বওয়ায় পরস্পর সাহায্য করবে; পাপ ও সীমালঙ্ঘনে এক অন্যের সাহায্য করবে না’ (মায়েদাহ ৫/২)। তবে কারও উপার্জনে হালাল-হারাম মিশ্রিত থাকলে তা থেকে খেতে দোষ নেই। রাসূল (ছাঃ) একজন ইয়াহূদীর সাথে লেনদেন করেছিলেন।
প্রশ্নকারী : বনী আমীন
সৈয়দপুর, নীলফামারী।
