উত্তর : স্বর্ণের যাকাতের নিসাব হল ২০ দীনার। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ দীনারের কম স্বর্ণে কোন যাকাত নেই। যদি কোন ব্যক্তির নিকট ২০ দীনার পরিমাণ স্বর্ণ এক বছর যাবৎ থাকে, তাহলে তাকে অর্ধ দীনার যাকাত দিতে হবে। এর পর যা বৃদ্ধি পাবে তার হিসাব ঐ অনুপাতে হবে (আবু্দাঊদ, হা/১৫৭৩ সনদ ছহীহ; বুলূগুল মারাম, হা/৬০৬)। হাদীছে বর্ণিত এক দীনার সমান ৪.২৫ গ্রাম এবং এক ভরি সমান ১১.৬৬ গ্রাম হলে মোট ৭.২৯ ভরি বা ৭ ভরি ৫ আনা ৫ রতী বা প্রায় সাড়ে সাত ভরি। অতএব কারো নিকট উক্ত পরিমাণ স্বর্ণ এক বছর থাকলে উপারোক্ত স্বর্ণের বর্তমান বিক্রয় মূল্যের হিসাবে মোট স্বর্ণের ২.৫০% যাকাত আদায় করা ফরয (ফাতাওয়া আরকানুল ইসলাম, ৪৯৮ পৃঃ)।
-আফরোজা
আত্রাই, নওগাঁ।
