কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১): কোন কোন কারণে পুরুষদের ঘরে ফরয ছালাত আদায় করা যাবে এবং তা আল্লাহর কাছে কবুল হবে?

উত্তর: সাধারণ অবস্থায় পুরুষদের জন্য মসজিদে জামাআতের সাথে ছালাত আদায় করা ওয়াজিব। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আযান শুনল এবং তার কোনো ওযর না থাকা সত্ত্বেও জামাআতে উপস্থিত হলো না, তার ছালাত নাই’ (ছহীহ মুসলিম, হা/৬৫৩; ইবনু মাজাহ, হা/৭৯৩)। তবে ভীষণ অসুস্থতা, প্রাণ বা সম্পদের নিরাপত্তা, প্রচণ্ড বৃষ্টি, কাঁদাযুক্ত রাস্তা অথবা জলাবদ্ধতার কারণে মসজিদে উপস্থিত না হয়ে বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে জামাআতে ছালাত আদায় করা যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যদি কেউ ভয়ভীতি ও অসুস্থতার কারণে জামাআতে হাযির হতে অক্ষম হয়, তবে তার জন্য বাড়িতে ছালাত আদায় করা দূষণীয় নয়’ (ছহীহ বুখারী, হা/৯০১; আবূ দাঊদ, হা/৫৫১)।

প্রশ্নকারী : আসাদুজ্জামান

চিরিরবন্দর, দিনাজপুর।



Magazine