কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : ‘হাজারে আসওয়াদ’ সাদা ছিল। কিন্তু আদম সন্তানের পাপের কারণে তা কালো হয়েছে’ একথা সঠিক কি?

উত্তর : হ্যাঁ, একথা সঠিক। ইবনে আববাস রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘হাজারে আসওয়াদ যখন জান্নাত থেকে অবতীর্ণ হয়, তখন দুধ অপেক্ষা অধিক সাদা ছিল। পরে আদম সন্তানের পাপ তাকে কালো করে দিয়েছে’ (তিরমিযী, হা/৭৮৮, সনদ ছহীহ; মিশকাত, হা/২৫৭৭)।

-মাহফূয

বাঘা, রাজশাহী।


Magazine