কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯): একজনের বাড়িতে আগুন লেগে সব পুড়ে যায়, তাই আমি সাহায্য করার নিয়্যতে কিছু টাকা দিতে চেয়েছিলাম। বর্তমানে তাদের অবস্থা সচ্ছল। এখন যদি না দেই, তবে কি আমি গুনাহগার হব?

উত্তর: প্রশ্নের বিবরণ অনুযায়ী আপনি যদি এখন তাদেরকে টাকা না দেন, তাহলে আপনি গুনাহগার হবেন না (ইন-শা-আল্লাহ)। তবে ভালো কাজের নিয়্যত করার কারণে আপনি এক নেকী অর্জন করেছেন (ছহীহ বুখারী, হা/৭৫০১)। তারা যেহেতু বর্তমানে সচ্ছল, তাই আপনি অন্য দরিদ্র মানুষদের সাহায্য করতে পারেন।

-এস. এম. শাহ আলম

বড়াইগ্রাম, নাটোর।


Magazine