কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : সূদী অর্থে পরিচালিত প্রতিষ্ঠানে বেতন নিয়ে চাকুরী করা যাবে কি?

উত্তর : স্পষ্ট সূদী বা সন্দেহযুক্ত সূদী অর্থে পরিচালিত প্রতিষ্ঠানে চাকুরী করে জীবিকা নির্বাহ করা বৈধ হবে না। সূদী কারবারে যে চার শ্রেণীর লোক সমানভাবে জড়িত, তারা হল (ক) সূদ দাতা (খ) সূদ গ্রহীতা (গ) সাক্ষী (ঘ) লেখক (ছহীহ বুখারী, হা/৫৯৬২, ছহীহ মুসলিম, হা/১৫৯৮, বুলূগুল মারাম, হা/৮১৬)। এমন প্রতিষ্ঠানে চাকুরীরতগণ হারাম কাজে সহযোগিতা করছেন, যা আল্লাহ তা‘আলা নিষেধ করেছেন (মায়েদাহ, ২)।

-মুহাম্মাদ

 মোহনপুর, রাজশাহী।


Magazine