কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : বিড়ি, সিগারেট, জদ্দা, গুল ইত্যাদি খেলে ছালাত কবুল হবে কি-না এমন এক প্রশ্নের জবাবে জনৈক বক্তা বলেন, হ্যাঁ ছালাত কবুল হবে। তবে তার জন্য অন্য শাস্তি রয়েছে। কিন্তু ছহীহ ইবনু মাজাহর ৩৩৭৭ নং হাদীছে আছে, ‘যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার ৪০ দিনের ছালাত কবুল হবে না’। বিষয়টির সমাধান কী?

উত্তর : বিড়ি, সিগারেট, জদ্দা, গুল ইত্যাদি নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত। সুতরাং এগুলো খেলে ইবাদত কবুল হবে না। একথাই ঠিক। এই মর্মে প্রশ্নে উল্লেখিত ইবনু মাজাহর হাদীছটি ছহীহ। (সিলসিলা ছহীহা, হ/৭০৯,২০৩৯) কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যার বেশী খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পও হারাম (তিরমিযী, হা/১৮৬৫; আবুদাঊদ, হা/৩৬৮১; ইবনু মাজাহ, হা/৩৩৯৩; মিশকাত, হা/৩৬৪৫)।

-আব্দুর রহমান

 দেবীদার, কুমিল্লা।


Magazine