কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : ছাত্র-ছাত্রীদেরকে একসাথে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে কি??

উত্তর : না, ছাত্র-ছাত্রীদেরকে একসাথে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে না। কেননা এ ধরনের সহশিক্ষা ব্যবস্থা ইসলাম সমর্থন করে না। তাছাড়া নারী-পুরুষ পাশাপাশি ও বেপর্দায় অপর পুরুষের সাথে অবস্থান করা সাধারণ যেনার পর্যায়ভুক্ত, যা সম্পূর্ণরূপে হারাম। মহান আল্লাহ বলেন, ‘তোমরা যেনার নিকটবর্তী হয়ো না’ (বানী ইসরাঈল, ৩২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তা‘আলা আদম সন্তানের জন্য ব্যভিচারের অংশ নির্ধারণ করে রেখেছেন। যা সে অবশ্যই লাভ করে থাকে, এতে কোন সন্দেহ নেই। চোখের যেনা দেখা, জিহবার যেনা কথা বলা এবং অন্তরের যেনা আকাঙ্ক্ষা করা ও কামনা করা। অতঃপর গুপ্তাঙ্গ সেটাকে সত্য বা মিথ্যা প্রতিপন্ন করে (ছহীহ বুখারী, হা/৬২৪৩; ছহীহ মুসলিম, হা/২৬৫৭; মিশকাত, হা/৮৬)।

ফাহিম ফায়সাল

নন্দলালপুর, কুষ্টিয়া।


Magazine