কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮): আমরা জানি মসজিদে কেনাবেচা বা এগুলোর কোনো বিজ্ঞপ্তি প্রচার নিষেধ। এখন হজ্জ-উমরার বিজ্ঞপ্তি প্রচারও কি উক্ত নিষেধের আওতায় পড়বে?

উত্তর: হজ্জ-উমরা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। এগুলো প্রচারের অপেক্ষা রাখে না। মসজিদে হজ্জ-উমরার প্রচার সম্বলিত যে ব্যানারগুলো দেখা যায় সেগুলো মূলত হজ্জ কাফেলা বা এজেন্সির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনের জন্য মসজিদ নির্মাণ করা হয় না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি মসজিদে কাউকে তার হারানো বস্তুর অনুসন্ধানমূলক ঘোষণা করতে শুনবে, সে যেন তাকে বলে, আল্লাহ তোমার হারানো বস্তু ফিরিয়ে না দিক! কারণ মসজিদগুলো এসব উদ্দেশ্যে বানানো হয়নি’ (ছহীহ মুসলিম, হা/৫৬৮)।

-আব্দুল মালেক বিন ইদ্রিস

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine