কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : ‘ওয়াহশী রাযিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরও রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাঁর সামনে আসতে নিষেধ করেছিলেন’- এর কারণ ও ঘটনাটি কী ছিল?

উত্তর : ওয়াহশী রাযিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পরও রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাঁর সামনে আসতে নিষেধ করেছিলেন, কারণ বদর যুদ্ধে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আপন চাচা হামযাহ রাযিয়াল্লাহু আনহু-এর হাতে ত্বুআয়মাহ ইবনে আদি ইবনে আল-খিয়ার নিহত হন। অতঃপর ওয়াহশীর মুনিব যুবায়ের ইবনে মুতঈম তাকে বললেন, তুমি যদি আমার চাচার বিনিময়ে হামযাহকে হত্যা করতে পার, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। ওয়াহশী মুনিবের কথা শুনে বদর যুদ্ধে হামযাহ রাযিয়াল্লাহু আনহু-কে শহীদ করে দেন। মক্কা বিজয়ের পর যখন ওয়াহশী রাযিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করল তখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাঁর সামনে আসতে নিষেধ করেন। কেননা, ওয়াহশী রাযিয়াল্লাহু আনহু-কে দেখলে তাঁর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কথা স্মরণ হত এবং তাতে তিনি খুব কষ্ট অনুভব করতেন (ছহীহ বুখারী, হা/৩৭৬৪; মুসনাদে ত্বয়লিছী হা/১৩১৪)। 

-আব্দুল কাদের

নকলা, শেরপুর।

Magazine